প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের ইফতার অনুষ্ঠিত
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্যারিসের প্লাস দু লা ফাতের মেহরাব রেস্তোরাঁয় প্রেস ক্লাব সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবুর পরিচালনায় এটি অনুষ্ঠিত হয়।
ইফতার আয়োজনের আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ওসমানী নগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি নুর শিকদার, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক, আমি ভয়াজের চেয়ারম্যান এস এইচ হায়দার, ফ্রান্স আওয়ামী লীগ সহ সভাপতি জসিম উদ্দিন ফারুক, আশরাফুল ইসলাম, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহির, ফ্রান্স জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের সভাপতি শামিমা আক্তার রুবি, তৃণমূল বিএনপি ফ্রান্সের সভাপতি ইকবাল হোসেন আলী, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সহ সাধারণ সম্পাদক মিজান সরকার, বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা আবুল হোসেন, লেখক শরীফ আহমদ সৈকত, সাহিত্য জমিনের সম্পাদক সাইফুল ইসলাম, বিকশিত নারী সংঘের সভানেত্রী তৌফিকা শাহেদ, সাধারণ সম্পাদক সুমা দাস ও সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
