২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের রিয়াদে জাতীয় পার্টির নতুন কমিটি

কামরুজ্জামান কাজলকে সভাপতি ও সাদেকুল ইসলাম শামিমকে সাধারণ সম্পাদক করে সৌদি আরবের রিয়াদ জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 04:43 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধায় রিয়াদের বাথা বাংলাদেশি বাজারে এক হোটেল হলরুমে ইফতার আয়োজনের মধ্য দিয়ে ১১০ সদস্যের এ কমিটি ঘোষিত হয়।

মাসুদ রানা রবিউলের সভাপতিত্বে ও নাজমুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী সদস্য মো. কামরুজ্জামান কাজল।

বিশেষ অতিথি ছিলেন- রিয়াদ জাতীয় পার্টির সহ সভাপতি মো.শামছুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম শামিম, সাংগঠনিক সম্পাদক মো.জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গাজী, রিয়াদ জাতীয় যুব সংহতির সভাপতি মো. কবির হোসেন ওসাধারণ সম্পাদক  মো.জামাল উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন–নাছির উদ্দিন বেপারী, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মো. ইব্রাহীম, জাহাঙ্গীর হোসেন ওমো. সাইফুউদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!