২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় সুপ্রভাত সিডনির সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘সুপ্রভাত সিডনি’র আয়োজনে ‘বিশ্ব মানবাধিকার মানদণ্ডে বাংলাদেশের অবস্থান’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 06:01 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

স্থানীয় সময় বুধবার সিডনির ওয়াইলি পার্কের গ্রামীণ রেস্তোরাঁয় ইফতার আয়োজনের মধ্য দিয়ে এ সভা হয়।

সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক ইউসুফ আবদুল্লাহ শামিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান কাজী রেজাউল হক।

গাজীপুরে হযরত আলি ও তার মেয়ের আত্মাহুতির কথা স্মরণ করে মানবধিকার সংস্থার চেয়ারম্যান বলেন, “ঘটনার পর শ্রীপুরে গিয়ে হযরত আলির স্ত্রীর সাথে কথা বলার পর আমরা জানতে পারলাম যে  পুলিশ কোন মামলার এজহার নেয়নি। যার পরিপ্রেক্ষেতে হযরত আলি এবং তার মেয়ে কোন উপায়ন্তর না দেখে আত্মহত্যার পথ বেছে নেয়।”

পরবর্তীতে মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম কর্মীদের যৌথ উদ্যোগে ‘কেস ওপেন হয়’ বলে তিনি উপস্থিত কমিউনিটি নেতা ও সাংবাদিকদের জানান। বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায়ও মানবাধিকার সংস্থার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “দরিদ্রতা, শিক্ষার অভাব, মানুষের মাঝে বোধশক্তির অভাব ও রাজনৈতিক দলগুলোর সমঝোতার অভাবের কারণে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।”

সভায় আরও বক্তব্য দেন- গউসুল আলম শাহজাদা, হুমায়ের চৌধুরি রানা, আব্দুল ওয়াহাব, জিল্লুর রশিদ ভুঁইয়া, হাসান কোরেশী, আব্দুল মতিন, জিয়া আহমেদ ও আব্দুল আউয়াল খান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রামের জেন্ডার এক্সপার্ট বীথিকা হাসান ও সহকারী রবিউল ইসলাম, জিয়াদ আল দাউদ, শেখ রিদওয়ান একাউই, থাইকুন্ড অস্ট্রেলিয়ার সভাপতি ইসাম ওবায়েদ, অস্ট্রেলিয়ান মুসলিম টাইমসের প্রধান সম্পাদক জিয়া আহমেদ ও সাদ ই বাটানের প্রধান সম্পাদক জাফর হোসাইন।

অনুষ্ঠানে সুপ্রভাত সিডনির সম্পাদক মিজানুর রহমান সুমন ‘বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ে একটি তথ্যসমৃদ্ধ বই প্রধান অতিথির হাতে তুলে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!