২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটকে অভিনন্দন প্রবাসী মুক্তিযোদ্ধাদের

২০১৭-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 02:36 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক লাবলু আনসার ও সদস্য সচিব রেজাউল বারি এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘বাজেটে নিয়মিত ভাতার পাশাপাশি বছরে ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্যে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব দিয়ে শেখ হাসিনা ও তার সরকার মূলত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বলে আরেক দফা প্রমাণ করলেন।’

মুক্তিযোদ্ধাদের উন্নয়ন ও কল্যাণের মধ্য দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এ সরকারের আন্তরিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

ফটো ক্যাপশন- জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!