২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তাবুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 09:30 AM

Updated : 11 Apr 2022, 11:41 PM

নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩৫, তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগালপুর ইউনিয়নের ত্রিপুরা এলাকার সাবিল ভূঈয়ার ছেলে।

স্থানীয় সময় দুপুর ১২টায় জসিম কর্মস্থল ‘দুবা পাওয়ার প্লান্ট’-এ কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত জসিমের ভাই স্বপন জানান, এই মুহূর্তে জসিমের লাশ দুবা জেনারেল হাসপাতালে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত রিংকু কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!