২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে জিয়াউর রহমানকে স্মরণ, আলোচনা সভা

নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপির ফিনল্যান্ড শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফিনল্যান্ড প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 07:45 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

সোমবার সন্ধ্যায় হেলসিংকির কনতুলায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। এছাড়া সাবেক রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সক্রিয় নেতা জামান সরকার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মবিন মোহাম্মদ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সামছুল গাজীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, এজাজুল হক ভূঁইয়া রুবেল, মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, আলাউদ্দিন মোহাম্মদ, আবদুল্লাহ আল আরিফ, তাপস খান, মোস্তাক সরকার, মোহাম্মদ সাহিন ও আবুল কালাম আজাদ।

বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে দেশপ্রেমিক প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

জামান সরকার বলেন, “দেশে আজ গণ আছে তবে তন্ত্র নেই, নীতি নেই। সরকারি দলের নেতাকর্মীরা নিজেদের ভাগবাটোয়ারায় ব্যস্ত। এভাবে চলতে থাকলে দেশ নিয়ে গর্ব করার মতো কিছু আর থাকবে না। প্রবাসে আমরা মুখ দেখাতে পারবো না।”

পদ্মাসেতুতে বিপুল ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পাশের দেশেও অনেক কম খরচে বিশাল সেতু তৈরি হয়। আর আমরা নিজেরা কীভাবে লাভবান হবো সেই চিন্তা করে দুর্নীতির মহড়া দেখাচ্ছি।”

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে ন্যায়ের পথে দেশ গড়তে প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামান সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নাজমুল হুদা মনি, মীর সেলিম, সুমন, তাজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আরিফ বাবু, নাজমুল হাসান, মো. সাইফুর রহমান সাইফ, ফাহমিদ উস সালেহীন, মনোয়ার পারভেজ, ইব্রাহিম খলিল, মো. সালাহউদ্দিন, জনি খান, মো. সামিউল আরেফিন, জাভেদ ইকবাল, মোয়াজ্জেম ভূঁইয়া, মোহাম্মদ জুয়েল, হাজি সুলাইমান, মনিরুল ইসলাম, সবুজ খান, মো. শিপন, মুকুল হোসেন, আহসান হাবিব সজল, সুকান্ত, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তানিম, আজহার, মো. আশরাফ আহমেদ, ফাহিম শাহরিয়ার, সামি-উর রাশেদীন ও মীর ইসমাইল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!