২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 09:36 AM

Updated : 11 Apr 2022, 11:41 PM

নিহতের নাম মো. মোস্তফা (৩৫), তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ধানধৌল গ্রামের উত্তর কালামুড়িয়া পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে সৌদির আল-কাশিন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আল হকার কোম্পানিতে কর্মরত গোলাম সরওয়ার জানান, রোববার ডালটা নামে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ শেষে বাসায় ফেরার পথে আল কাশিনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার মোস্তফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মোস্তফা ১৪ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।