২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস্কর্য অপসারণে উদীচী কানাডার প্রতিবাদ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে উদীচী কানাডা বিক্ষোভ সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 09:22 AM

Updated : 11 Oct 2022, 02:04 PM

সেই সঙ্গে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গ্রেপ্তার-নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে সংগঠনটি।

স্থানীয় সময় রোববার বিকালে টরন্টোর ড্যানফোর্থে বাঙালিপাড়ায় উদীচী এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে উদীচী কানাডার সভাপতি আজফার ফেরদৌস বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলী সদস্য আরিফ নুরসহ সকলের বিরুদ্ধে দায়েকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দোষ শিক্ষক শ্যামলকান্তি ভক্তের আটকের নিন্দা জানান।

উদীচী কানাডার সাধারণ সম্পাদক সৌমেন সাহা বিক্ষোভ সমাবেশ যোগদান এবং সফল করার জন্য টরন্টোর সকল সংগঠন এবং ব্যক্তিদের ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!