২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভিয়েনা সফরে অস্ট্রিয়া বিএনপির বিক্ষোভ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র সম্মেলন উপলক্ষে ভিয়েনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অস্ট্রিয়া বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম, অস্ট্রিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 09:09 AM

Updated : 19 Aug 2022, 04:45 PM

স্থানীয় সময় মঙ্গলবার ভিয়েনায় সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অস্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশির, সাবেক সভাপতি কে এম শামস বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!