২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে শ্রদ্ধা জানিয়ে ফুল দিলো প্রবাসী সন্তানরা

মায়েদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তাদের ফুল দিয়েছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2017, 03:17 PM

Updated : 11 Oct 2022, 02:02 PM

১৪ মে ‘মা দিবস’উপলক্ষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বিভার রুইন রোডের ইন্ডিয়ান গ্রিল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যে মায়েদের ভালোবাসা ও শ্রদ্ধা জানানো হয় তারা হলেন- রুনা জামাল, মুন্নি জামান, রোজ কেয়া, মিলা জাকারিয়া, লিটা, লুবনা, পারভীন, স্বপ্না, আঁখি, সীমা, আফরোজ জাহান, রেজয়ানা রুমু, ফারহানা শরীফ, লিজা, সুরুভী, মহিমা ও দিলরুবা।

অনুষ্ঠানে প্রবাসী সন্তানদের সঙ্গে থাকা মায়েরা অংশ নেওয়ায় বাংলাদেশে থাকা মায়েদের প্রতি ভালোবাসার এক আবেগঘন ব্যঞ্জনা তৈরি হয়। জর্জিয়া রাজ্যের দূর-দূরান্ত থেকে অনেককে ছুটে আসতে দেখা যায় সুন্দর মুহূর্তগুলোকে প্রাণভরে উপভোগ করতে।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন প্রবাসী সংগঠক মোহন জব্বার ও শেখ জামাল। এছাড়া সহযোগিতা করেন দিদারুল আলম গাজী, নেহাল মাহমুদ, মিনহাজুল ইসলাম বাদল, ইলিয়াস হাসান, কিউ জামান, শহিদুল ইসলাম ঠান্ডু, উত্তম দে ও ভাস্কর চন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাসর সেবা সংগঠনের সভাপতি আওয়াল ডি খান, এমএন্ডজে ফাউন্ডেশনের সভাপতি জামিল ইমরান, সংগঠক ও রম্যলেখক  লিয়াকত হোসেন আবু, বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক ও বাংলাধারার যুগ্মসমন্বয়ক রুমী কবির, মুজিব সেনা নিউজের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোহাম্মদ আলী হোসেন, আটলান্টা কেয়ার সেন্টারের সংগঠক গিয়াস উদ্দিন ভূঁইয়া, দেশি ডেমোক্রাটসের সাধারণ সম্পাদক মামুন শরীফ, ডেমোক্র্যাটিক পার্টি জাতীয় কমিটির সদস্য শেখ রহমান, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রাটসের ভাইস চেয়ারম্যান মোস্তফা জাহিদ টিটু, সংগঠক শাকুর মিন্টু, আবু নাসের মিলন, আবুল হাশেম, নুরুল তালুকদার, মারুফ ভূঁইয়া, সুভাষ চক্রবর্তী, কাজী আনোয়ারুল হক, স্বপন রায়, সেতু চক্রবর্তী ও সুদীপ দে। 

আটলান্টায় এটিই ছিল বড় পরিসরের আয়োজন, যেখানে ছিল একটু ভিন্ন আঙ্গিক আর উৎসাহ উদ্দীপনার প্রাণোচ্ছল উচ্ছ্বাস। এটি ছিল একটি পারিবারিক মিলন মেলার মতোই মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অভাবনীয় আয়োজন।   

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত মায়েদের এবং পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি “মা দিবস”-এর শুভেচ্ছা এবং শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এরপর বেশ কয়েক জন মা তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করেন, সন্তান হিসেবে এবং নিজে একজন মা হিসেবে তাদের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা উচ্চারণ করেন। এপর্যায়ে সবার বক্তব্যে যে বিষয়টি প্রতিধ্বনিত হয়েছে, তা ছিল মা যে অমুল্য ধন, পৃথিবীতে মায়ের চেয়ে যে আপন আর কেউ নেই, সেই সত্যটিই বেরিয়ে এসেছে। অনেকে না ফেরার জগতে চলে যাওয়া মায়ের অনুপস্থিতির কথা বলতে গিয়ে বেদনার্ত চিত্তে আবেগ প্রবন হয়ে পড়েন। 

মা দিবসের এই সুন্দর আয়োজনটি অনেকের কাছেই দীর্ঘদিন মনের গহীনে গেঁথে থাকবে বলে কেউ কেউ মন্তব্য করেন।

পরে পৃথিবীর সকল মায়েদের প্রতি শুভেচ্ছার নির্দশনস্বরূপ আনুষ্ঠানিক কেক কাটা ও নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!