জেদ্দায় প্রবাসী সেবায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি
সৌদি আরবের জেদ্দায় দুঃস্থ প্রবাসীদের সেবায় এগিয়ে এসেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি।
স্থানীয় সময় বৃহস্পতিবার জেদ্দার নাজলা এলাকার আল নাহদা কোম্পানির দুইশ’ আশি জন বাংলাদেশি শ্রমিকদের মধ্যে পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য অনুদান দেওয়া হয়।
চট্রগ্রাম সমিতির আহ্বায়ক লিয়াকত আলীর নেতৃত্বে এ অনুদান দেওয়া খাদ্যের মধ্যে ছিলো- ৪৪০ কেজি চাউল, ৫০ কেজি মুসুরি ডাল, ৫০ কেজি পেঁয়াজ, ১০ কেজি লবণ, ২০ কেজি মুরগি ও ৫৪ লিটার সয়াবিন তেল।
জেদ্দায় গত এক বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন আল নাহদা কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা। তাদের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কনস্যুলেটের কাউন্সিলর শ্রম আলতাফ হোসেন, সোনালী ব্যাংক প্রতিনিধি মনজুরুল আলম, বৃহত্তর চট্টগ্রাম সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুলের চেয়ারম্যান মার্শাল কবির পান্নু , ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব মইন চৌধুরী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আজিজুল হক ও বৃহত্তর চট্টগ্রাম সমিতির ওয়েল ফেয়ার ফাউন্ডেশন উপ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
