২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডার’ সভা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডা’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৌহিদুল ইসলাম খান, যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 11:24 AM

Updated : 11 Apr 2022, 11:37 PM

স্থানীয় সময় গত ১৬ মে ফ্লোরিডার একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দিনাজ খান।

 সংগঠনের সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদার সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্যরা নর্থ আমেরিকান বাংলাদেশ কনভেনশন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পদ্ধতি নির্ধারণ বিষয়ে আলোচনা করেন।

সভায় কনভেনশন কমিটির সাধারণ সম্পাদক নায়েম খান গৃহীত কর্মকাণ্ড তুলে ধরেন এবং খুব দ্রুত সাংবাদিক সম্মেলন করা হবে বলে আশা প্রকাশ করেন। ইতোমধ্যে প্রকাশিত পোস্টার ফ্লোরিডায় লাগানোর দিক-নির্দশনা দেওয়া হয় সভায়। 

সভায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এম. ফযলুর রহমান ও বাংলাদেশ থেকে আগত একুশে 

টিভির বার্তা প্রধান ড.অকিল পোদ্দার যোগদান করেন। 

রাজনীতিবিদ এম. ফজলুর রহমান ফ্লোরিডার সকল বাঙালিকে ‘বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডা’র সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি সোসাইটির সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। 

সাংবাদিক অকিল পোদ্দার প্রবাসী বাঙালি কমিউনিটিকে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য ও প্রবাসে ব্যস্ততার মাঝেও অতিথি পরায়ণতার জন্য ধন্যবাদ জানান। 

সংগঠনের সভাপতি দিনাজ খান সকলকে সভায় উপস্তিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!