২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে কবি-সাহিত্যিকদের আড্ডা

যুক্তরাষ্টের নিউ ইয়র্কে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে আগত  কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক ও সাংবাদিকদের এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 10:20 AM

Updated : 11 Oct 2022, 02:02 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় বাংলা উৎসবের আহ্বায়ক ফেরদৌস সাজেদীন এবং একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার জামালউদ্দিন হোসেন উপস্থিত ছিলেন। ছিলেন পশ্চিমবঙ্গের লেখক ও মানবাধিকার কর্মী পার্থ ব্যানার্জি।

ঢাকার কবি-সাহিত্যিক-প্রকাশকদের মধ্যে ছিলেন আমিরুল ইসলাম, আহমাদ মাযহার, সাইমন জাকারিয়া, হুমায়ূন কবীর ঢালী, র্জামানির লেখক নাজমুন্নেসা পিয়ারি, কানাডার লুৎফর রহমান রিটন এবং জসীম মল্লিক, অঙ্কুর প্রকাশনীর মেজবাউদ্দিন আহমেদ, প্রথমা প্রকাশনের জাফর আহমেদ রাশেদ, ইত্যাদির জহরিুল আবেদীন জুয়েল, কথা প্রকাশের মোহাম্মদ জসীমউদ্দিন, আকাশ প্রকাশনের আলমগীর শিকদার লোটন ও স্টুডেন্ট ওয়েজের মোহাম্মদ মাশফিকুল্লাহ তন্ময়।

এছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, নির্বাহী সদস্য কানু দত্ত এবং নির্বাচন কমিশনার ও সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক রাশেদ আহমেদ।

পশ্চিমবঙ্গের লেখক ও একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে কাজ করা পার্থ ব্যানার্জি বলেন,  “বাংলাদশে যতদিন বিশ্বে সরব থাকবে, ততদিনই বাংলা ভাষা ও সংস্কৃতি বহাল থাকবে। কলকাতা অথবা পশ্চিমবঙ্গে বাংলা রক্ষায় আন্তরকিতা তেমন একটি নেই।”

তিনি আরও বলেন, “প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশ নামক ভূখণ্ডটি হারিয়ে গেলে বাংলা ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব আর থাকবে না। পশ্চিমবঙ্গে আমরা যারা রয়েছি, তারা ক্রমান্বয়ে কর্পোরেট কালচারে ধাবিত হচ্ছি। শেকড়ের সাথে সর্ম্পক ছিন্ন হচ্ছে দ্রুতগতিতে।”

পার্থ ব্যানার্জির ‘ঘটি কাহিনী’সহ বেশ ক’টি গ্রন্থ রয়েছে। ‘নিউ ইয়র্ক টাইমস’সহ বিখ্যাত পত্রিকায় তার সমসাময়িক লেখাও প্রকাশিত হয়েছে। র্বতমান নিউ ইয়র্কে একটি শ্রমিক ইউনিয়ন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি।

ছড়াকার রিটন জোরালো যুক্তির অবতারণা করে দাবি করেন যে, “কলকাতায় বাংলা সাহিত্য র্চচা বিশুদ্ধভাবে করার মত সাহিত্যিক তৈরি হচ্ছে না। ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে কলকাতায় সাহিত্য ও বাংলা সংস্কৃতি র্চচা। অথচ এক সময় অনেকেই কলকাতাকে বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী হিসেবেও দাবি করতেন। যদিও কখনোই তা সঠিক ছিল না।”

১৯, ২০ ও ২১ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বাংলা উৎসব। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং কলকাতার সাহিত্যিক পবিত্র সরকার মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সময় শনিবার সকালে। এবারও মেলা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠতি হবে। ‘বই হোক প্রজন্ম-সেতু’ স্লোগানে উজ্জীবিত এই ‘২৬তম বইমেলা’র উদ্বোধন হবে ২৬টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!