২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল ছাত্রলীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পর্তুগাল ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাসান পাভেল, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 11:27 AM

Updated : 11 Apr 2022, 11:35 PM

স্থানীয় সময় সোমবার লিসবনের ক্যাম্প মার্তিরেস দ্যা পাট্রিয়া পার্কে ভাষা শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল ভাষা শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীরদের স্মরণ করে পর্তুগাল ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের সভাপতি রনি হোসাইন, সাধারণ সম্পাদক শিপলু আহমেদ, ছাত্রলীগ নেতা বিতান বড়ুয়া, শাকিল জিয়া, মো. সোহেল ও লিকসন।

এর আগে  গত ৭ মে জেলা ইউনিটের সমমান মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার দুই সদস্য বিশিষ্ট এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!