২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবসে ইতালি প্রবাসী শিশুদের মাকে নিয়ে ছড়া

মা দিবসে ইতালিতে হয়ে গেলো প্রবাসী শিশুদের মাতৃভাষায় লেখা ছড়া ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকির হোসেন সুমন, ভেনিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 06:06 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

স্থানীয় সময় শনিবার দুপুরে ভেনিসে ইতালিয়ান উচ্চ বিদ্যালয় কায়েও জুলিয় সেজারের হলরুমে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্কুলটিতে পড়াশুনা করা ষষ্ঠ ‘ক’ শাখা ও সপ্তম ‘গ’ শাখার বাংলাদেশিসহ ১৪ দেশের প্রায় শতাধিক শিক্ষার্থী নিজ নিজ ভাষায় ছড়া ও কবিতা আবৃত্তি করে।

স্কুলের পরিচালনা কমিটির কার্যকরি সদস্য সৈয়দ কামরুল সারোয়ার বলেন, “ইতালিতে বসবাসরত বিভিন্ন দেশের শিশুরা যাতে তাদের মায়ের ভাষাকে মনে রাখে এজন্য প্রতি বছর স্কুল কর্তৃপক্ষ এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে।”

স্কুলে শিক্ষিক লাওরা পাদুলা বলেন, “সৈয়দ কামরুল সারোয়ারের উদ্যোগে গত দুই বছর ধরে এ অনুষ্ঠান করছি আমরা। বিভিন্ন দেশের ছড়া কবিতা পাঠের সময় প্রজেক্টরে বাংলাদেশসহ ১৪টি দেশের বিভিন্ন চিত্র  প্রদর্শন ও বাদ্যযন্ত্র বাজানো হয়।”

তিনি আরও বলেন, “ছড়া বা কবিতা আবৃত্তির পাশাপাশি সবাই যাতে কথাগুলো বুঝতে পারেন সেজন্য তা ইতালিয়ান ভাষায় অনুবাদ করে দেখানো হয়।”

অনুষ্ঠানে বক্তব্য দেন-চিত্রশিল্পী অত্তাভিও, লাওরা পাদুলা ও সৈয়দ কামরুল সারোয়ার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!