২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে কুলাউড়া সমিতির সম্মেলন

সংযুক্ত আরব আমিরাতে কুলাউড়া সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 05:59 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

শুক্রবার দেশটির আজমান শহরের একটি হোটেলে মৌলভীবাজারকুলাউড়া উপজেলার প্রবাসীদের এ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আহমদ আলীকে সভাপতি, এম নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইছমত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের নতুন কমিটি তৈরি করা হয়।

আব্দুল হামিদের সভাপতিত্বে ও এম নাজমুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা আল মামুন সরকার।

সম্মেলন উদ্বোধন করেন বদরুল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মো. আশিক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আহমদ আলী, আব্দুল লতিফ, আব্দুল মতিন, গোলাম মর্তুজা জায়গীরদার, আমান উল্লা, হান্নান তালুকদার, ইলিয়াছ আমীর আলী, মখলিছ মিয়া ও আবু রুকিয়ান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!