২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি প্রবাসীদের প্রশ্নের উত্তর দিলেন কনসাল জেনারেল

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্মকর্তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. জামাল উদ্দীন,সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

শুক্রবার জেদ্দার আছির প্রদেশের খামিস মোশায়েত হোটেল মারকিউর এর সম্মেলন কক্ষে প্রদেশের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বি করেন জেদ্দা বাংলাদেশ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন। সভায় উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনসাল জেনারেল।

সভায় কনস্যুলেটের কর্মকর্তাসহ আছির প্রদেশের প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এর মধ্যে কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,  প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবিরা ছিলেন।    

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!