২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগর উৎসবে উদীচী ফ্রান্সের নৃত্য পরিবেশনা

ফ্রান্সের ওবারভিলিয়ে শহরের ভিলেত ও কেথেশামা অঞ্চলের নগর উৎসবে নৃত্য পরিবেশন করেছে উদীচী ফ্রান্স সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 11:23 AM

Updated : 11 Oct 2022, 02:00 PM

স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় ভিলেত এবং কেথ্শোমা কার্তিয়েতে বা অঞ্চলে অবস্থিত সকল সংগঠনের উৎসবে এ নাচ পরিবেশন করে নৃত্যশিল্পীরা।

উদীচী ফ্রান্স সংসদের পক্ষ থেকে নৃত্য শিল্পী সুবর্ণা তালুকদার ও শরিফুল ইসলাম নগর উৎসবে নাচ পরিবেশন করেন।

প্রতি বছরই শহরে প্রতিটি কার্তিয়ে বা অঞ্চলে বসবাস করা জাতিগোষ্ঠীর সংস্কৃতির বিকাশে  সকল সংগঠনের সমন্বয়ে এ নগর উৎসব  অনুষ্ঠিত হয়। এই নগর উৎসবের আগে ওবারভিলিয়ে শহরের প্রতিটি  কার্তিয়ে বা অঞ্চলে আলাদা করে এ  উৎসবের আয়োজন হয়ে থাকে। সকল সংগঠনকে নিয়ে আগামী ১ জুলাই অনুষ্ঠিত  হবে নগর উৎসব।

এ উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের পাশাপাশি  অংশ নিয়েছে আরও  ১৭টি অন্যান্য জাতিগোষ্ঠীর সংগঠন। উৎসবে উপস্থিত ছিলেন ওবারভিলিয়ে শহরের মেয়র মিসেস মেরিয়াম দেরকাউই। উৎসবে অংশগ্রহণকারী সকল সংগঠনকে তিনি  ধন্যবাদ জানান।

সংগঠনের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজী মজুমদার ও সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল।

এছাড়া উৎসবে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মণ্ডল ও কোষাধ্যক্ষ শম্পা বড়ুয়া।

বিশেষ সহযোগিতা করেন উদীচী ফ্রান্স সংসদের  সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়া এবং তথ্য, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার।