২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ছাদ থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে, যাকে আত্মহত্যা বলছেন নিহতের পরিচিতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 11:04 AM

Updated : 11 Apr 2022, 11:34 PM

নিহতের নাম আবুল কালাম (৫০), তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার লোহাগাড়া গ্রামে।

স্থানীয় সময় শনিবার সকালে পাঁচ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে আবুল কালামকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

নিহত আবুল কালামের প্রতিবেশী নিজাম চৌধুরী জানান,  গত ২৪ বছর ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন আবুল কালাম। জেদ্দা হারাজ মার্কেটে দোকান করতেন তিনি। দীর্ঘদিন পারিবারিক চাপ, ব্যবসার মন্দার কারণে আবুল কালাম আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তিনি।