২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবলিনে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেটপ্রেম

ক্রিকেট যেন বাঙালির রক্তে মিশে গেছে, সে দেশে হোক কিংবা প্রবাসে। আর দেশের বাইরে যেখানেই বাংলাদেশ ক্রিকেটের দামাল ছেলেরা, সেখানেই ক্রিকেটপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 11:32 AM

Updated : 11 Oct 2022, 02:00 PM

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশিয় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে বংলাদেশ কমিউনিটি অব কর্ক আয়ারল্যন্ডের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে আয়ারল্যান্ড মাল হাইরে উপস্থিত হয়। এদিন মনে হচ্ছিলো, এ যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ!

গতকাল শুক্রবার ত্রিদেশিয় সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্তই হয়ে গেলে উপস্থিত প্রবাসী ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের মধ্যে হতাশা দেখা যায়। এদিন প্রবাসে বেড়ে উঠা শিশুদের মধ্যে ছিলো চরম উন্মাদনা। প্রিয় ক্রিকেটারদের কাছে পেয়ে সবাই ব্যস্ত হয়ে যায় অটোগ্রাফ নিতে এবং সেলফি তুলতে। বাদ যাননি নারী-পুরুষরাও। স্থানীয় সময় বিকাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর বংলাদেশ কমিউনিটি অব কর্ক আয়ারল্যান্ডের নেতারা বংলাদেশ টিমের সকল খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন। অনেকেই তখন প্রিয় খেলোয়ারদের সাথে সেলফিতে মেতে ওঠে।

এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু বিজয়, রফিক খান, কাজী শাহ আলম, ফয়জুল্লা সিকদার, সুমন হোসেন, জিল্লুর রহমান, কামাল হোসেন, হোসেন আলি ঝিনুক সরদার, মামুন, দিপন খান, রনজিত বাবু, আজমান বাচ্চু , হান্নান ,সোহেল , আশরাফ ,নোনা মিয়া, নোমান চৌধুরী, সালাউদ্দিন ভূইয়া, মিজানুর রহমান, ইনজামুল হক জুয়েল, তৌহিদ হাসান, হুমায়ন, জুয়েল, রিয়াদ চৌধুরী, ওমর আলি ও ইয়াসিন।

এই সময় ডাবলিন বিভিন্ন বয়সের প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় পরিণত হয় ছোট্ট একটি মিনি বাংলাদেশে।

বাংলাদেশ কমিউনিটি অব কর্ক আয়ারল্যান্ডের আগামী ১৭ মে, বুধবার ‘বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড’ খেলা দেখার জন্য যারা যেতে ইচ্ছুক, তাদেরকে দ্রুত বাসের বুকিং দেওয়ার জন্য আবু বিজয়, রফিক খান ও হুমায়নের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে স্থানীয় কমিউনিটির নেতারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!