সিডনি প্রেস কাউন্সিলের প্রশংসায় অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে তোলা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ।
বুধবার অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) সিডনি হেডকোয়াটার্সে মাল্টিকালচারাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এনড্রু ক্যালভিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের আলোচনা হয়।
এসময় ফেডারেল পুলিশ কর্মকর্তা অ্যারোন ডি জিলভা বলেন, “গত ৩০ এপ্রিলে আয়োজিত ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের অভিষেক সন্ধ্যা' দেখে সত্যি আমি মুগ্ধ। এতো সুন্দর অনুষ্ঠান তোমরা উপহার দিতে পারবে তা আমি কল্পনাও করিনি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে ফেডারেল পুলিশের মিডিয়া সেল থেকে মাল্টিকালচারাল মিডিয়ার মতবিনিময় সভাসহ অন্যান্য বিষয়ে প্রেস কাউন্সিলকে আমন্ত্রণ জানানো হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
