২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে বাংলা লাইব্রেরির যাত্রা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও পাঠভ্যাস চালু করতে উদ্বোধন করা হয়েছে ‘বাংলা লাইব্রেরি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 02:59 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইয়ের নাহদা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন দ্যা ফুড ভিলেজ রেস্তোরাঁয় এ অস্থায়ী বাংলা লাইব্রেরির উদ্বোধন করা হয়।

প্রবাসী বাঙালিদের বাংলা বই পড়ার উৎসাহ যোগাতে এ উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘দ্যা আরবান রিডার্স’। সংগঠনটি বাংলাদেশি কমিউনিটিতে ‘বইয়ের ফেরিওয়ালা’ নামে পরিচিত। সংগঠনের সদস্য ও অন্যান্য প্রবাসী পাঠকদের দান করা বই দিয়ে এই পাঠাগার গড়ে তোলা হয়।

উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি ছিলেন- দুবাই চিড়িয়াখানার পরিচালক প্রাণী বিষয়ক লেখক রেজা খান, হারুন উর রশিদ, ওসমান গনি, নাজমুল হক ও জিনাত রেজা খান।

সংগঠনের কর্মীরা জানান, আরব আমিরাতে বসবাসরত যে কোন বাংলাদেশি এ পাঠাগার থেকে বিনামূল্যে বই ধার নিতে পারবেন। দুবাই ছাড়াও শারজাহের হুদাইবিয়া রেস্তোরাঁয় পরবর্তী পাঠাগার তৈরি করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ নওশের আলী, শেখ আব্দুল করিম শুজা, মাশুকুর রহমান, জুলফিকার হায়দার খান, গুলশান আরা, হাসান মাহমুদ, নাহিদা খান, রফিকুজ্জামান লিটন, চৌধুরী মাহির আনসার ফারহান ও রিবা রহমান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!