গৌতম বুদ্ধকে কটুক্তির প্রতিবাদ ফ্রান্স প্রবাসীদের
সম্প্রতি বাংলাদেশের জাতীয় ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার এক প্রতিবেদনে গৌতম বুদ্ধকে সন্ত্রাসী আখ্যায়িত করায় ফ্রান্সে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
স্থানীয় সময় বুধবার বিকালে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে ‘ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সমাজ’ আয়োজিত এ মানববন্ধনে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ করেন প্রবাসীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অনুপম বড়ুয়া টিপু ও উত্তম বড়ুয়া। সমাবেশে সাংবাদিক ফিরোজ মান্নার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
