টোকিওতে বিক্রমপুরের শিক্ষার্থীদের নতুন সংগঠন
জাপানের টোকিওতে বাংলাদেশের বিক্রমপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে তৈরি হয়েছে 'টোকিও বিক্রমপুর স্টুডেন্ট ক্লাব'।
রোববার টোকিওর তোশিমা এলাকার নিশি গুচি পার্কে অবস্থিত বাংলাদেশের শহীদ মিনারের পাদদেশে এ উপলক্ষে এক সভায় মিলিত হোন জাপানে অবস্থানরত বিক্রমপুরের শিক্ষার্থীরা।
নবগঠিত এই ক্লাবের সভাপতি হিসেবে মেহেদী হাসানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেনকে মনোনীত করা হয়।
ক্লাবের সদস্যরা জড়ো হয়ে নবগঠিত ক্লাবের উদ্দেশ্য এবং এর ভবিষ্যত-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
তারা উল্লেখ করেন, বিদেশের মাটিতে সম্মিলিতভাবে দেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপনকে বেগবান করতে এবং জাপানি কমিউনিটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই বিক্রমপুর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে নবগঠিত এ সংগঠনের যাত্রা শুরু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
