২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে মেট্রো আওয়ামী লীগের সমাবেশ

যুক্তরাষ্ট্রে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও মহান মে দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 10:00 AM

Updated : 11 Oct 2022, 01:59 PM

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ সমাবেশে সহযোগিতা করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগ।

সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক এম নবী বাকী।

সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ, কার্যকরী কমিটির সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান সর্দার, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল এবং যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া।

সভায় আরও বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শীকদার, সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি আনোয়ার হোসাইন, সহ সভাপতি নুরল আমিন নুরু, জিয়াউদ্দীন খান, আযম আজাদ, নুরুন নাহার মেরী, কামাল হোসেন ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গফুর আহমেদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, “ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদেরকে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখ-সমৃদ্ধশালি স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের চলমান কার্যক্রম অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রবাসে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই।”  

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, “১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এই সরকার দীর্ঘ নয় মাস দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মিত্রশক্তির সহায়তায় চূড়ান্ত বিজয় অর্জিত হয়।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলের সংগ্রামী সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাজ শুরু করেছে এবং আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের  পাঁচ শতাধিক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী কাজে অংশগ্রহন করার যাবতীয় প্রস্তুতি শুরু করেছে।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!