বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন
বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনে যুক্তরাষ্ট্র বিএনপির এ কর্মসূচি থেকে আসলাম চৌধুরীকে নি:শর্ত মুক্তি না দিলে প্রবাস থেকে দুর্বার আন্দোলনের হুমকি দেন বিএনপি নেতারা।
কর্মসূচিতে বৃহত্তর নোয়াখালী বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। বাংলাদেশের সরকার উৎখাতে ‘ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে’র অভিযোগে ১৫ মে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
“লন্ডনে চিকিৎসাধীন বিএনপি নেতা তারেক রহমানের নামে সরকার যেসব বিষোদগার করছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির সংবাদ প্রকাশ করে বিশ্ববাসীর কাছে সরকার নিজেই নিজেকে প্রশ্নের সম্মুখীন করছে। আশা করছি,সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র থেকে সরকার সরে দাঁড়াবে।”
সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল হুমকি দিয়ে বলেন, “আসলাম চৌধুরীকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যেতে পারে না। প্রয়োজনে আমরা জাতিসংঘ ও হোয়াইট হাউজে মানববন্ধন করবো।”
সমাবেশে বক্তব্য দেন আবুল বাশার,মাহফুজুল মাওলা নান্নু,মাজহারুল ইসলাম জনি,আবু সুফিয়ান,জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ। বক্তারা সরকারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের অভিযোগও করেন। এ ব্যাপারে তারা আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
