পর্তুগাল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেকের পর্তুগালে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে পর্তুগাল বিএনপি।
লিসবনের এশিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী, সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।
সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, “পর্তুগাল বিএনপির সক্রিয়তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। পুরো ইউরোপ জুড়েই বিএনপি সুসংগঠিত, এর জন্য গর্ববোধ করি।“
মতবিনিময় সভার অনুষ্ঠানে পর্তুগাল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির ভাইস-প্রেসিডেন্ট নজরুল ইসলাম সিকদার, জাহির মিয়া, সালাহউদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুরুল হোসেন জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ আহমেদ মিনহাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সুইট, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, সাইফুল হক ও মুকিতুর রহমান চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
