২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সমাবেশ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সহযাত্রী হবার প্রত্যয় নিয়ে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 04:21 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন মার্কিন কংগ্রেসে দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির সদস্য ও ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গ্রেস মেং।

জাতীয় প্রেসক্লাবের প্রথম প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও ‘কংগ্রেসনাল বিশেষ সার্টিফিকেট’ দেন তিনি।

কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেমক্র্যাটিক ককাসের চেয়ারপার্সন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির উপস্থিতিতে ফরিদা ইয়াসমীনকে আরেকটি ‘প্রক্লেমেশন’ দেন নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট লেটিসা জেমস।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ-উর রবকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া ছাড়াও সমাবেশের বিশেষ অতিথি ভয়েজ অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কম্যুনিটি সার্ভিস ও বাংলাদেশের কল্যাণে বিশেষ অবদানের জন্য ৫ জনকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। প্রেসক্লাবের পক্ষে এ ক্রেস্টগুলো দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী, কম্যুনিটি নেতা সিদ্দিকুর রহমান, আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন বাদল, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান এম আজিজ, পিপল এন টেকের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ এবং আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাদের মিয়া।

সমাবেশে আরো বক্তব্য দেন- সিপিজের এশিয়া বিষয়ক কর্মকর্তা আলেয়া ইফতিখার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব নূরএলাহি মিনা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ-উর রব, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা দেলোয়ার হোসেন।

সমাবেশে প্রেস ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেওয়া শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়। পরিচিতি সমাবেশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অবিচল’র মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি সদস্য দেলোয়ার হোসেন।

সমাবেশে প্রেস ক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি লাবলু আনসার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য আশরাফুল হাসান বুলবুল, কানু দত্ত, নিহার সিদ্দিকী, আজিমউদ্দিন অভি ও সমাবেশের জন্য গঠিত কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।

প্রেসক্লাবের সদস্য শারমিন রেজা ইভার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে গান শোনান- সেলিম চৌধুরী, কৃষ্ণা তিথি ও শাহ মাহবুব। নৃত্যাঞ্জলীর একদল শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার আবহে একটি গীতি-নৃত্যনাট্য মঞ্চস্থ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!