পর্তুগালে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
‘বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা’র নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রনি হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন শিপলু আহমেদ।
স্থানীয় সময় রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এটিই পর্তুগালে ছাত্রলীগের প্রথম কমিটি। জেলা ইউনিটের সমমান মর্যাদায় ‘বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা’র দুই সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
