জেদ্দায় শ্রমিক দলের আলোচনা সভা
সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে জেদ্দার একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জসিম ও আবু নাঈমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মকবুল হোসেন মৃধা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব। সভায় বক্তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে অতি সত্বর জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
