সৌদি আরবে বাংলা স্কুলের অভিভাবক ফোরাম
সৌদি আরবের মক্কার ‘তুমুহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল’-এর নবগঠিত অভিভাবক ফোরামের অভিষেক, পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মক্কার একটি কমিউনিটি সেন্টারে স্কুলটির উদ্যোগে এসব আয়োজন করা হয়।
নবগঠিত অভিভাবক ফোরামের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে ও কাশেদুর রহমান কাশেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মো.মোজাম্মেল হক।
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা কৌতুক, নাটক ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিবুল্লাহ সওদাগর, শাহ আলম, আবদুল জব্বার, সাইয়েদ আলম ও সাংবাদিক এমওয়াই আলাউদ্দিন।
প্রধান অতিথি মো.মোজাম্মেল হক ও প্রধান বক্তা এম এ হেলালসহ উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নবগঠিত অভিভাবক ফোরামের নেতারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
