শারজায় অনুষ্ঠিত হলো ‘বাংলা মেলা’
বাঙালি সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার প্রত্যয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হলো ‘বাংলা মেলা’।
শুক্রবার শারজাহ আল মদিনা ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয়বারের মতো এ বাংলা মেলা ও কনসার্টের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘দেশি বয়েজ মিডিয়া’।
আবু ধাবির কণ্ঠশিল্পী তাহমিনা রিক্তা বলেন, “প্রবাসের সংস্কৃতিকর্মীদের মনের খোরাক মেটাতে এসব আয়োজন নিয়মিত দরকার। সেই সাথে নতুন প্রজন্মের সঙ্গে দেশিয় সংস্কৃতির পরিচয় ঘটাতে এ মেলা ভালো ভূমিকা রাখবে।”
শারজাহ প্রবাসী সামাজকর্মী কবির উদ্দিন বলেন, “দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ ধরণের মেলা আরও আয়োজন করা দরকার।”
মেলায় বাংলাদেশ থেকে আসা ফকির শাহাবুদ্দিনসহ প্রবাসী ও দেশি শিল্পীদের গানে মেতেছিলেন দর্শকরা। শিল্পীদের গানের সাথে তারা নিজেরাই নেচেছিলেন আনন্দে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
