২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 10:23 AM

Updated : 11 Apr 2022, 11:32 PM

নিহত সামসুল আলম দুলাল (৫০) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পটিকখিরা গ্রামের আবুল হোসাইনের ছেলে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

দুলালের নিকটাত্মীয় কামরুজ্জামান জানান, হঠাৎ করে দুলাল ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রিয়াদের আল ওবায়েদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

সামসুল আলম দুলাল দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরবে আছেন। তার স্ত্রী,  এক ছেলে ও দুই মেয়ে আছে।

মৃত দুলালের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!