২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ভ্রাম্যমাণ দূতাবাসের সেবা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় গ্রীষ্মকালীন ভ্রাম্যমাণ দূতাবাসের সেবা সার্ভিস বসছে নরক্রসের জিমি কার্টার বুলোবার্ডস্থ গ্লোবাল মল মিলনায়তনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 10:14 AM

Updated : 19 Aug 2022, 04:33 PM

আগামী ২০ ও ২১ মে শনি ও রোববার ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’র সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ওয়াশিংটনে অবস্থিত দূতাবাসের এই ভ্রাম্যমাণ সার্ভিসের সেবা দেওয়া হবে।

‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’র সভাপতি মোহাম্মদ আলী মানিক ও সাধারণ সম্পাদক অসীম সাহা ভ্রাম্যমাণ দূতাবাসের এসব সেবা নেওয়ার আহ্বান জানান।

ভ্রাম্যমাণ দূতাবাস থেকে যেসব সেবা পাওয়া যাবে, তার মধ্যে রয়েছে- সকল প্রকার কন্স্যুলার ও এমআরপি কার্যক্রমসহ বাংলাদেশি পাসপোর্টের নবায়ন, ডিজিটাল পাসপোর্ট তৈরির আবেদন, আমেরিকান পাসপোর্টে ‘নো ভিসা’র অনুমোদন ও অভিবাসী সংক্রান্ত নানা প্রকার সার্ভিস।

সেবা নিতে ইচ্ছুক প্রত্যেককে প্রয়োজনীয় কাগজপত্র, বিশেষ করে এমআরপি আবেদনপত্রের চার পৃষ্ঠা যথারীতি পূরণ করে আনা, ডিজিটাল বার্থ সার্টিফিকেট, গ্রিন কার্ডের কপি, পাসপোর্ট সাইজ ছবি, পুরনো পাসপোর্টের এক থেকে সাত পৃষ্ঠার কপিসহ প্রয়োজনীয় ফি’র মানি অর্ডার সঙ্গে আনার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আয়োজক সংগঠনের পক্ষ থেকে। 

দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রমে প্রবাসীদের সেবা গ্রহণকালে সার্বক্ষণিকভাবে সহযোগিতায় থাকবেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা, যথাক্রমে সাকিরা আলী বাচ্চি, দেবযানী সাহা, খন্দকার আব্দুল হক, অভিষেক শ্যাম, শফিকুল হামিদ কামাল, অজয় রায় ও মোহাম্মদ কামারুজ্জামান।

বাংলাদেশ সরকারের এই সেবা কার্যক্রমটি জর্জিয়া বাংলাদেশ সমিতির ব্যবস্থাপনায় পরিচালিত হলেও ‘সমিতির কার্যকরী কমিটির নির্ধারিত দুই বছরের মেয়াদকাল অনেক আগেই শেষ হয়ে যাওয়ার পর নতুন কোন কমিটি দায়িত্ব নেয়নি। এ কারণে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ বিকল্প আগ্রহী সংগঠন হিসেবে বাংলাদেশ ফাউন্ডেশনকেই এই দায়িত্ব দিয়েছে বলে আয়োজক সংগঠন জানিয়েছে।

দূতাবাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মানিক- ৪০৪ ৭০২ ৬১৪৬ অথবা অসীম- ৪০৪ ৩৯৮ ৪৫০৬।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!