২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে আমিরাতের বাংলাদেশি স্কুলের সাফল্য

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটো স্কুলে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 12:53 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

বৃহস্পতিবার দেশটির রাজধানী আবু ধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের ফল প্রকাশিত হয়েছে।

আবু ধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে শতভাগ সাফল্যের খবর জানা গেছে। ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯ জনই পাস করেছে।

এর মধ্যে ব্যবসা শাখায় ১০ জন ও বিজ্ঞানে ছিল ২৯ জন। এ প্লাস পেয়েছে ১৪ জন, এ পেয়েছে ২২ জন ও এ মাইনাস পেয়েছে ৩ জন।

এদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাশ করেছে। এ প্লাস পেয়েছে ৩ আর এ মাইনাস পেয়েছে ২৩ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!