ডিম ছুড়ে মারাকে কেন্দ্র করে স্পেনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
স্পেনের মাদ্রিদে যুক্তরাজ্য বিএনপির সভাপতির ওপর ডিম ছুড়ে মারার পর সেখানে অবস্থানরত বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে মাদ্রিদের লাভাপিয়েসের মাতৃভূমি রেস্তোরাঁয় এ সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকালে মাদ্রিদের একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের সাথে আলাপরত অবস্থায় যুক্তরাজ্য বিএনপি‘র সভাপতি এম এ মালেকের ওপর ডিম ছুঁড়ে আওয়ামী লীগের কয়েকজন কর্মী।
এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় এম এ মালেককে গালিগালাজও করতে থাকেন। এসময় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীদের সাথে উপস্থিত বিএনপি কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামীলীগ এবং বিএনপির নেতাদের মধ্যস্থতায় তখনকার মতো পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও বাঙালিপাড়া লাভাপিয়েসে এ ঘটনার রেশ ধরে উত্তেজনা বাড়তে থাকে।
রাত ১টার দিকে লাভাপিয়েসের মাতৃভূমি রেস্তোরাঁয় আওয়ামী লীগের সভা চলার সময় বিএনপি সমর্থকরা আবার হামলা চালায়। এসময় দুইপক্ষের সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে দুইদলের ৭ জন নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তারা ৩ জনকে গ্রেপ্তার করে।
এর পেছনে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মদদও রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি শাকিল খান পান্নার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এমএ মালেকের সমালোচনা করে বলেন, “তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে কটূক্তি করে যাচ্ছেন।”
“স্বভাবের কারণেই ডিম ছোড়াসহ হেনস্থা হওয়াটা তার প্রাপ্তি। স্বভাব পরিবর্তন করতে না পারলে সব জায়গাতেই তাকে এমন ঘটনার শিকার হতে হবে।”
মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
