২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে প্রবাসী শ্রমিকের আকস্মিক মৃত্যু

সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশি শ্রমিকের আকস্মিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো . শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 06:08 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

নিহত মো. মিলন হোসাইন (২৯)জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দিকে রিয়াদের সোলাই এলাকায় নিজ বাসায় তার এ আকস্মিক মৃত্যু হয় বলে নিহতের বোন জামাই ইয়াসিন আলী জানিয়েছেন।

একই বাসার বাসিন্দা ইয়াসিন বলেন, “রাতে ডিউটি থেকে এসে খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ১২টার দিকে হঠাৎ করে চিৎকার করে ওঠে । পরে দরজা ধাক্কিয়ে তার কোনও সাড়া না পেয়ে বাসার বাকি বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার মৃতদেহ নিয়ে যায়।”

মিলনের লাশ বর্তমানে রিয়াদের সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

নিহত মিলন  তিনমাস আগে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসে। মৃত্যুর আগ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের অধীনে একটি টিস্যু তৈরির কারখানায় তিনি কর্মরত ছিলেন। তার এখনও ইকামা (কাজের অনুমতিপত্র) হয়নি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!