২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস পালিত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাসের পাশাপাশি কমিউনিটি নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাই-কমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 08:42 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সোমবার বিকালে কুয়ালালামপুরের সেন্টোলে একটি হলরুমে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের উপস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর (শ্রম) সায়েদুল ইসলাম বলেন, "মহান মে দিবসের সঙ্গে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত।

"প্রবাসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কমিউনিটির নেতাদের এগিয়ে আসতে হবে।"

শ্রম কাউন্সিলর বলেন, "পূর্বের অফিসের চেয়ে বর্তমান দূতাবাস সুবিধাজনক স্থানে অবস্থিত যেখানে সহজে আসা যায়।

এসময় তিনি বাংলাদেশিদের অবৈধ না হওয়ার জন্য অনুরোধ করে বলেন, " বৈধ হলে দুর্ঘটনায় আহত বা মৃত্যু হলেও সুবিধা পাওয়া যায়।"

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, ইউনিভার্সিটি কুয়ালালামপুরের অধ্যাপক এমদাদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব লীগের আহবায়ক তাজকীর আহমেদ, শাখাওয়াত হক জোসেফ, সাইফুল ইসলাম সিরাজ, যুব লীগের যুগ্ন আহবায়ক মো. আবু হানিফ, শ্রমিক লীগের সহ সভাপতি শাহ আলম হাওলাদার, সেচ্ছা সেবক লীগের ভার প্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম, সাধারন সম্পাদক মোনায়েম খান, সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক তরিকুজ্জামান মিতুল, মো. জাকির হোসেন, শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা শিলা হাসান শিলা, পুত্রাকাজাং শাখা শ্রমিক লীগের সহ সভাপতি জহির রায়হান, কুয়ালালামপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলি আজগর এবং মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাসেল শিকদার প্রমূখ।

এছাড়া মে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!