বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় সৌদি প্রবাসী সাংবাদিকরা
'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' উপলক্ষে রিয়াদের ভুইয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।
বুধবার ওই সভায় সভাপতিত্ব করেন প্রসাফের সভাপতি মোহাম্মদ আবুল বশির।
প্রসাফ ফোরামের সাংগঠিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, দপ্তর সম্পাদক মাইটিভির আব্দুল হালিম নিহন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক সেলিম উদ্দিন দিদার, এমএইচ প্রিন্স আহমেদ, সৌদি আরব প্রবাসী অনলাইন এক্টিভিস্ট ফোরামের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম স্বপন, সহ প্রচার সম্পাদক মাসুদ পারভেজ খান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান স্বপন, মাওলানা নুরুল ইসলাম তায়েফী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম দিবস পালিত হলেও গণমাধ্যম এবং এর কর্মীরা এখনো পুরোপুরোই মুক্ত নয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার সমালোচনা করে বক্তারা দাবি করেন, গণমাধ্যম কর্মীরা যদি কোন অন্যায় অপরাধ করে তাহলে সেটা যাচাই বাছাই করে প্রেস কাউন্সিল অথবা তথ্য কমিশনের মাধ্যমে বিচার করতে হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
