২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুন্দরবন রক্ষা’য় ফ্রান্সে আন্তর্জাতিক সেমিনার

'সুন্দরবন রক্ষা'র দাবিতে ফ্রান্সের প্যারিসে কয়েকটি দেশের বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 03:23 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় প্যারিসের গার দু নর্দে ক্যাফে রয়াল রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জাতীয় কমিটি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদারের পরিচালনায় সভায় সরাসরি অংশ নিয়ে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন 'তেল-গ্যাস-জাতীয় সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি' যুক্তরাজ্য শাখা, ফ্রান্স শাখা, ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস ও নরওয়ে শাখার সদস্যরা।

সভায় সরাসরি অংশ নিয়ে মতবিনিময় করেন 'তেল-গ্যাস-জাতীয় সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা'র মিজানুর রহমান ও যুক্তরাজ্য শাখার সংগঠক মোস্তফা ফারুক এবং মিজানুর রহমান বাবলু।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স সমর্থক ফোরামের সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মণ্ডল, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দ্র কুমার চন্দ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার আহ্বায়ক নিলয় সূত্রধরসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এছাড়া এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন জাতীয় কমিটি জার্মান শাখার সংগঠক অনুপম সৈকত শান্ত, পারভেজ আলম, নেদারল্যান্ডস শাখার সংগঠক দেবাশিষ সরকার ও নরওয়ে শাখার সংগঠক তানিয়া আলম।

বাংলাদেশে জাতীয় কমিটির ধারাবাহিক আন্দোলনের সমর্থনে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপ ও বিশ্বের বিভিন্ন যায়গায় যে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠেছে তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং বর্তমানে ‘রামপাল বিরোধী ও সুন্দরবন রক্ষার আন্দোলন’ আরও বেগবান করার জন্য জাতীয় কমিটি যুক্তরাজ্যকে শাখার প্রস্তাবনার ভিত্তিতে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের আন্তর্জাতিক সেমিনারের বিষয়ে সবাই নীতিগতভাবে একমত পোষণ করেন। সেমিনারে তারিখ ও স্থান নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ইউরোপের প্রতিটি শাখা থেকে দুই জন করে সদস্যের সমন্বয়ে সেমিনারের একটি প্রাথমিক প্রস্তুতি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয় এবং এই পরিষদ তাদের নিজ নিজ শাখার সাথে আলোচনা সাপেক্ষে আগামী ৬ মে তারিখের মধ্যে একটি সেমিনারের দিন ও স্থান নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!