ভিয়েনায় কিশোরগঞ্জ প্রবাসীদের বর্ষবরণ
অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলা বর্ষবরণ উৎসব করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা।
স্থানীয় সময় রোববার বিকেলে ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে অনুষ্ঠিত এ বর্ষবরণে অস্ট্রিয়ান ও অন্যান্য ভাষাভাষীর মানুষসহ প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
বন্নিমা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, রাষ্ট্রদূতের স্ত্রী সালমা আহমেদ জাফর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার কাউন্সেলর কমার এরনস্ট গ্রাফট, ভলফগাং উইনিনগার, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান শাবাব বিন আহমেদ ও প্রথম সচিব মালিহা শাহজাহান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাষ্ট্রদূত বলেন, “এ ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে। বাঙালি সংস্কৃতিতে উজ্জীবিত হবে প্রবাসে আমাদের নতুন প্রজন্ম।”
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নাচ, গান ও যন্ত্রে অংশ নেন- কানিজ খান, বন্নিমা খান, ঐশর্য্য, পূর্ণা, প্রজ্ঞা, প্রভা, সুবর্ণ, রামিতা, ইশিতা, অর্জন, প্রথমা, ঐশিক, পিয়ানা, মালিহা, জারা, সারা, অর্ণব খান, আনন্দ ও সৌরব। পুঁথি পড়ে শোনান রূপা ও শামসুদ্দিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
