২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে মে দিবসের শ্রমিক সমাবেশে প্রবাসীরা

পহেলা মে বিশ্বের শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের দিন। তাই এ দিবসকে কেন্দ্র করে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ এবং শ্রম অধিকার আদায়ের সংগঠনগুলোর থাকে বিশেষ কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 02:20 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

প্রতি বছরের ন্যায় এবারও এ দিবসকে কেন্দ্র করে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জমা হতে থাকে লক্ষ শ্রমিক জনতার ভিড়। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে জমা হতে থাকা সংগঠনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন দেশটিতে বসবাসরত অন্যান্য দেশের শ্রমিক, রাজনৈতিক সংগঠনের সমর্থক ও নেতাকর্মীরা।

এবারের মে দিবসের এই লক্ষ শ্রমিক জনতার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারী রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো হলো বাংলাদেশ শ্রমিক লীগ ফ্রান্স শাখা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ-মার্ক্সবাদী (সমর্থক ফোরাম), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সমর্থক ফোরাম), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটি ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স।

এছাড়া বাসদ মার্ক্সবাদী সমর্থক ফোরাম লন্ডন সমর্থক ফোরামের পক্ষ থেকে মোস্তফা ফারুক ও মিজানুর রহমান বাবলু এ শ্রমিক সমাবেশে যোগ দেন। সকাল থেকে জড়ো হতে থাকা শ্রমিক জনতার আগমনে রিপাবলিক চত্বর দুপুর নাগাদ জনসমুদ্রে পরিণত হয়।

দুপুর দুটায় বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি র‍্যালি শুরু হয় এবং তা আরেক ঐতিহাসিক স্থান নাসিওতে (ন্যাশন) গিয়ে শেষ হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!