টরন্টোতে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লালজমিন’
কানাডায় থিয়েটার ফোকস টরন্টোর আয়োজনে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক ‘লালজমিন’।
স্থানীয় ছুটির দিন রোববার সন্ধ্যায় টরন্টোর ৯ ডজ রোডের রয়্যাল লিজিয়ন হলে নাটকটি মঞ্চস্থ হয়।
অজন্তা চৌধুরী ও সৃজনীর সঞ্চালনায় নাটকটি প্রদর্শনীর আগে একাত্তরের চিঠি থেকে তিনজন মুক্তিযোদ্ধার চিঠি পড়ে শোনান নভেরা রহমান।
সৃজনী রহমানের কোরিওগ্রাফিতে নতুন প্রজন্মের শিশুদের মাঝে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে দিয়ে প্রদর্শনীর সূচনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী। এ সময় অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক অমিত চাকমাসহ টরন্টোর বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন ।
ছবি কৃতজ্ঞতা: ইত্তেজা আহমেদ
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
