২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বাজলো বাংলা নববর্ষের ঢোল

আকাশে জমে থাকা কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি ফ্রান্সের উৎসবপ্রিয় বাঙালিদের দমিয়ে রাখতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 01:09 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য রোববার দুপুর থেকেই প্রবাসী বাংলাদেশিরা আসতে শুরু করেন প্যারিসের জুরেস পার্কে।

ভেদাভেদ ভুলে উৎসবের রঙে সবাই শামিল হয়েছেন বাঙালির প্রাণের বৈশাখী উৎসবে। পান্তা-ইলিশ, মঙ্গল শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ঢাক-ঢোল, নাচ-গান, ব্যানার, ফেস্টুন রং আর উল্লাসের সব আয়োজনই ছিল উৎসবে।

দুই পর্বের এ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন। এছাড়াও অনুষ্ঠানে এসে নতুন বছরের শুভেচ্ছা জানান বাংলাদেশ দূতাবাসের প্রধান চ্যান্সেরি মোহাম্মদ হযরত আলী খান।

প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংস্কৃতিক পর্ব যৌথ উপস্থাপনা করেন মুহিত আহমদ ও নাজনীন তানিয়া।

সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃতি, দেশের গান ও নাচ পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা চ্যানেল আই সেরা কণ্ঠের মামুন, ক্লোজআপ ওয়ান প্রতিযোগী শেফালী সারগাম ও প্যারিসের স্থানীয় শিল্পীরা।

উৎসবে আরও উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবার) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, বেনজির আহমেদ সেলিম, নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য শুভ, ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মোমিন, সাধারণ সম্পাদক টিএম রেজা, চিত্রশিল্পী শাহাদত হোসেন, আবু হোসেন জামাল, দেবেশ বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফয়ছল আহমদ দ্বীপ, সদস্য সচিব মাম হিমু, অপু আলম, দেলওয়ার হোসেন সেলিম, সংস্কৃতিকর্মী হাসনাত পলাশসহ ফ্রান্সের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!