কানাডায় ‘মঙ্গল শোভাযাত্রা’ বিষয়ক আড্ডা
কানাডার বৃটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা ও ইউনেস্কো’ বিষয়ক আড্ডা।
গত সপ্তাহে বৈশাখ মাসের প্রথম দিনে বাংলা নববর্ষ উপলক্ষে এ আড্ডার আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন চর্চা’ ৬।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব সংস্কৃতির তালিকায় স্থান পেয়েছে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ১৯৮৯ সালে ঢাকায় চারুকলার যে ক’জন শিক্ষার্থীর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু হয়, সাখাওয়াত হোসেন তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি ভ্যাঙ্কুভারে বসবাস করছেন।
আড্ডার শুরুতে ‘চর্চা’র পক্ষ থেকে সাখাওয়াত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহানা আকতার মহুয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
