পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বর্ষবরণ
পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে উদযাপন করা হয়েছে ‘বাংলা নববর্ষ-১৪২৪’।
স্থানীয় সময় রোববার দূতাবাস প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।
তিনি স্বাগত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ও দিবসটি পালনের তাৎপর্য বর্ণনা করেন। বাঙালির নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
এ সময় শিশুদের একক ও সমবেত নাচ, কবিতা আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাকের প্রদর্শনসহ নানা আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজনে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
