‘তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে’
প্যারিস প্রবাসী বাংলাদেশিরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙক্তি ‘তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে’ শিরোনামে বৈশাখ উদযাপন করেছেন ।
স্থানীয় সময় শনিবার ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
তিনি ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সে বাংলাদেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান।
দূতাবাসের কাউন্সিলর ও চ্যান্সেরি প্রধান হযরত আলী খানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- আবু সায়ীদ জামাল,দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ফিরোজ উদ্দিন ও প্রথম সচিব ফারহানা আহমেদ চৌধুরী,গৌতম বিশ্বাস,ইশরাত খান ফ্লোরা,এমি করিম মিন্টু,অনুভব বড়ুয়া,নাজমা আহমেদ নিঝুম,নাজিব শফি,আয়েশা বুলবুলি,বৃন্ত খান,উজমা,পারিসা,ইফাস ইসলাম ও রাফিসা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
