২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মৌলভীবাজার সমিতির পরিচিতি সভা

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 02:09 PM

Updated : 11 Oct 2022, 01:48 PM

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির সানিসাইডের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিন বছর মেয়াদি নতুন কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মামুনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন।

শুভেচ্ছা বক্তব্যে সাবেক এমপি সৈয়দা হাসনা বেগম মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান।

সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, কম্যুনিটি নেতা আবু বকর চৌধুরী, মোদাব্বির হোসেন, নজরুল রহমান, সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার লুৎফর রহমান চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলওম্যান দিলারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সম্পাদক সিরাজউদ্দিন সোহাগ, সিলেট বিভাগ বাস্তবায়ন কমিটির নেতা চৌধুরী সালেহ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, সোসাইটির সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম, নির্বাহী সদস্য কাউসার আহমেদ, নিউ জার্সি বোর্ড অব অ্যাডুকেশনের আবুল হোসেন সুরমান, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী ও কম্যুনিটি নেতা তোজাম্মল হোসেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান শোনান শিল্পী মিঠুন জব্বার, কৃষ্ণাতিথি, কনক ও কামরুজ্জামান বকুল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!