২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা উদীচী’র স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মবার্ষিকী উপলক্ষে কানাডায় আলোচনা সভা করেছে ‘উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা শাখা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 03:01 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

স্থানীয় সময় গত শনিবার টরন্টোর এক্সেসপয়েন্টে স্বাধীনতা দিবস এবং শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী সত্যেন সেনের ১১০তম জন্মবার্ষিকী পালন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেবচৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে উদীচীর পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় নতুন প্রজন্মের নেহা, অংকিতা, হিমানী, তৃষা ও রায়না। এরপর শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটায় অংশ নেন তিনি।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কানাডা উদীচীর সভাপতি আজফার ফেরদৈৗস ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

আলোচনা সভায় অংশ নেন উদীচীর কেন্দ্রিয় সংসদ সদস্য আজিজুল মালিক, কানাডা উদীচীর সহ সভাপতি হাসমত আরা চৌধুরী, কোষাধ্যক্ষ দুলাল পাল, সহ সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত ও সোলায়মান তালুত রবীন এবং সম্পাদক মণ্ডলী সদস্য প্রতিমা সরকার ও ওমর হায়াত। এছাড়া পিডিআইয়ের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে শুভেচ্ছা বক্তব্য ও স্বাধীনতা দিবসের আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবীনের পরিচালনায় উদীচী’র শিল্পীরা সত্যেন সেনের প্রিয় গান, স্বাধীনতা দিবসের গান ও গণ সঙ্গীত পরিবেশন করেন।

এ পর্বে একক পরিবেশনায় ছিলেন নাহিদ কবীর কাকলী, স্বপ্না দাশ, মুক্তি প্রসাদ, সুনীতি সরদার ও সুভাষ দাশ। স্বাধীনতা দিবস স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন শেলী সেনগুপ্তা।

সমবেত সঙ্গীতে অংশ নেন নাহিদ কবীর কাকলী, সুভাষ দাশ, মুক্তি প্রসাদ, স্বপ্না দাশ, সোলায়মান তালুত রবীন, সাহাবুদ্দিন স্বপন, হাসমত আরা চৌধুরী, রোকেয়া পারভিন, প্রতিমা সরকার, ওমর হায়াত ও সুনীতি সরদার। তবলায় সঙ্গত করেন শিল্পী সজীব চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!