সিডনিতে স্বাধীনতা দিবসে ক্রিকেট ও মেলা
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ক্রিকেট ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সিডনির পাঞ্চবল পার্কেবিডি গোল্ড কাপের ২১ বছর পূর্তি ও ফাইনাল খেলা এবং স্বাধীনতা দিবস মেলাঅনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অস্টেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোশিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়ান ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রথম বাংলাদেশি শাহে জামান টিটু, সাংবাদিক মুন্নী সাহা, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কমিশনার মাসুদ চৌধুরী, অ্যাবসকার সভাপতি নাসিম সামাদ, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামিমুল হক, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক গাউসুল আলম শাহজাদা, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা ওবাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি একেএম ফজলুল হক শফিক।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রথম বাংলাদেশি শাহে জামান টিটু ও এ্যাবসকার সদস্যরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
